Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে স্ত্রীকে খুনের ৯ মাস পর স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে কুঁপিয়ে হত্যার ৯ মাস পর ঘাতক স্বামী সোনা মিয়াকে(৫o) গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া এলাকা গ্রাম  থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনা মিয়া উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগরপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
সখীপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা  সালাউদ্দিন জানান, স্ত্রী হত্যার  পর সোনা মিয়া ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করেন। সর্বশেষ ধামরাই উপজেলার কেলিয়া গ্রাম থেকে ২২ আগস্ট  মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৯ নভেম্বর শনিবার সকালে সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে(৪০) নিয়ে লাকড়ি কাটতে উপজেলার দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া দাঁ দিয়ে সাহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় মাথার মগজ ও ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা। সোনা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন সাহিদা। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, স্ত্রীকে হত্যা করে স্বামী সোনা মিয়া ৯ মাস পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ধামরাই থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version