Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে স্ত্রীর মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজার গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার রাতে তাকে পৌর শহরের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। সিজার ওই ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো স্বামী সিজারুল ইসলাম। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্বও চলছিল। ২০ মে বিকেলে স্ত্রী সানজিদা আক্তার তার বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে আসলে স্বামী সিজারুল তাকে যৌতুকের জন্য ব্যাপক মারধর করে। পরে ওইদিন রাতে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী সিজারুলসহ চারজনক আাসামী করে সখীপুর থানায় মামলা করেন স্ত্রী সানজিদা আক্তার।

সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্ত্রীর দারের করা মামলায় স্বামী সিজারুলকে গ্রেফতার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version