সজল আহমেদ, “আপনার সচেতনতাই বাঁচাতে পারে হাজারো প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন” করোনা ভাইরাস প্রতিরোধে সখীপুরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশ স্প্রে প্রয়োগ করে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় দোকানিদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করে হয়। উপজেলার কোকিলা পারব স্মৃতিসৌধ থেকে শুরু করে পৌরসভার কয়েকটি ওয়ার্ডে আটটি ভাগে ভাগ হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্প্রে কাজ পরিচালিত করে সংগঠনটি।
এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল), রাজু ক্যাডেট স্কুলের পরিচালক রফিকুল ইসলাম বাদল।

