Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের মাসিক সভা

সখীপুর প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থকর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সভাপতি ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, ডা. সামিউল ইসলাম, উপজেলা ওষুধ বিক্রেতা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version