Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে বড়চওনা-কালিহাতী সড়কের পলাশতলী ব্রিজ এলাকায় ড্রাম ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- কালিহাতী উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বি (১০) এবং সখীপুর উপজেলার বাঘেরবাড়ি এলাকার কদ্দুস মিয়ার মেয়ে পারভিন আক্তার (২৮)। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক পুলিশে দিয়েছে জনতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পারভিন আক্তার, রাব্বি কালিহাতী থেকে অটোরিক্সা যোগে সখীপুর আসার পথে বড়চওনা-কালিহাতী সড়কের পলাশতলী ব্রিজ নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পারভিন আক্তার নিহত হয়। পরে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাব্বিও নিহত হয়।
সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী বলেন- এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version