Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দূর্ঘটনায় সরকারি মুজিব কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. জয়নূল আবেদীনের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে  উপজেলার বড়চওনা মোটেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।   তার বাড়ি উপজেলার আড়াইপাড়া গ্রামে।
জানা যায়, শুক্রবার বিকেলে সখীপুর থেকে অটো ভ্যান যোগে বড়চওনা যাওয়ার পথে বড়চওনা মোটেরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি   সিএনজি’র সাথে   সংঘর্ষ হয়।  মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাতে ঢাকার গ্রীন লাইফ  হাসপাতালে ভর্তি করা হলে ভোর রাত ৩ টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে সহকর্মী, ছাত্র পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ছিলেন। তাঁর প্রথম  জানাজা নামাজ সরকারি মুজিব কলেজে সকাল ১০টায়  দুপুর ২টায় কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোজাম্মেল হক সজল
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
২২.০৫.২০২১
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version