Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ২৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১১ হাজার চারা রোপন

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ২৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে বনজ, সাড়ে ১১ হাজার ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ গাছের চারা রোপনের অংশ হিসেবে বুধবার এসব গাছের চারা লাগানো হয়।

সখীপুর আবাসিক মহিলা কলেজ চত্বরে গাছ লাগানো উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, কচুয়া বিট কর্মকর্তা আলাল খান, ডিবি গজারিয়া বিট কর্মকর্তা শাহ আহমেদ, বহেড়াতৈল সদর বিট কর্মকর্তা এইচএম এরশাদ, কালিদাস বিট কর্মকর্তা এমরান আলীসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version