Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ৪টি ট্রান্সফরমার চুরি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে একটি গভীর নলকূপের ৪টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজারের পূর্ব পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎ চালিত গভীর নলকূপের ওই ট্রান্সফরমারগুলো চুরি করে দুর্বৃত্তরা।

গভীর নলকূপের ম্যানেজার আবু আশরাফ জানান, বৃহস্পতিবার দিনগত রাতে নলকূপের ৪টি ট্রান্সফরমার চুরি হয়। নলকূপটি বিএডিসি থেকে নবায়ন করা। ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। তাই কর্তৃপক্ষের কাছে বিনিত আহব্বান যেন খুব দ্রুত এখানে ট্রান্সফর্মার এর ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার ও চোরদের আটকের চেষ্টা করা হবে।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version