Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ৫২৬টি মসজিদে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ৫২৬টি মসজিদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনাকালে মসজিদগুলোর দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকালে উপজেলা সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম ধাপে ১৫৫টি মসজিদের সভাপতি ও ইমামদের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে-উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু , সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার,ভাইসচেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল,মহিলা ভাইসচেয়ারম্যান লুৎফা আনোয়ার,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান,উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাকসুদুল আলম, বহেড়াতৈল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version