নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এমএ হামিদ এর উদ্যোগে বজ্রপাত রোধে তালবীজ রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার প্রতিমা বংকী গ্রামের এ তালবীজ কর্মসূচি উদ্বোধন করা হয়। এম এ হামিদ সখীপুর শহীদ ক্যাডেট এর অধ্যক্ষ।
উপজেলা প্রতিমা বংকী তুলা তলা সড়কের পাশে তালবীজ রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আলহাজ করিম, ইউপি সদস্য আলতাব হোসেন, সখীপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক জুলহাস গায়েন,উপজেলা ছাত্রলীগের সদস্য রাজিব আহমেদ, অগ্রবাণী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাব্বির প্রমুখ।
এ ব্যতিক্রম উদ্যোগের উদ্যোক্তা এমএ হামিদ বলেন ৮০০ তালবীজ রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্বোধন হলেও এ কার্যক্রম চলমান থাকবে। গত বছর আমার নিজ উদ্যোগে প্রায় দুই হাজার তালবীজ রোপন করেছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
