Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার

নিজস্ব প্রতিনিধি:সখীপুর আবা‌সিক ম‌হিলা ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ্য‌ক্ষের দা‌য়িত্ব পেয়েছেন অরুণ কুমার সাহা‌।

রোববার ডাকবাংলোতে ক‌লেজ প‌রিচালনা প‌রিষ‌দের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তি‌নি ওই ক‌লে‌জের প‌রিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক । তাঁর বা‌ড়ি মির্জাপুর উপ‌জেলার সা‌টিয়াচরা গ্রা‌মে। ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের অধী‌নে জগন্নাথ ক‌লেজ থে‌কে তি‌নি প‌রিসংখ্যা‌নে সম্মানসহ স্নাত‌কোত্তর ডি‌গ্রি লাভ ক‌রেন।

ক‌লেজ প‌চিালনা প‌রিষ‌দের সভাপ‌তি স্থানীয় সাংসদ এড‌ভো‌কেট জোয়া‌হেরুল ইসলাম সাংবাদিকদের ব‌লেন অধ্যক্ষ রেনুবর রহমা‌নের চাকুরি ষাট বছর পূর্ণ হওয়ায় জ্যেষ্ঠতার ভি‌ত্তি‌তে সহকারী অধ্যাপক অরুণ কুমার সাহা‌কে এ দা‌য়িত্ব দেওয়া হয়।

অরুণ কুমার সাহা বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে কলেজকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version