সজল আহমেদ: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জনসমাগম এড়াতে চায়ের দোকান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) থেকে উপজেলার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, উপজেলার সব চায়ের দোকান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনসমাগম হয়- এমন সব স্থান বন্ধ করতে বলা হয়েছে।

