Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর উপজেলা আ.লীগের বর্ধিতসভা

এম সাইফুল ইসলাম শাফলু : আগামী ৩০ জানুয়ারি সখীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।  আজ ৫ জানুয়ারি মঙ্গলবার সখীপুর পিএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন  আহমেদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, টাঙ্গাইল-০৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিউটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ,  উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, সরকার আরিফুজ্জামান ফারুক, অধ্যক্ষ সাঈদ আজাদ, সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তারেকসহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী ৩০ জানুয়ারি সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক দুই বারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের জয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version