Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে কুতুব উদ্দিন আহমেদের প্রার্থীতা ঘোষণা

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা আওয়ামী লীগের সগ্রামী সভাপতি কুতুব উদ্দিন আহমেদ।

মঙ্গলবার বিকেলে সখীপুর প্রেসক্লাব মিলানয়তনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন। সখীপুর প্রেসক্লাব’র সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বহুরিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, সখীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, বহুরিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সরকার নূরে আলম মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার প্রমুখ বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যাপক এসএম কায়সার আহমেদ, উপজেলা আ.লীগের সদস্য ডিএম চাঁন মাহমুদ,আলহাজ এসএম ইব্রাহিম, পৌর কাউন্সিলর মো. সহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version