Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর উপজেলা শেখ রাসেল পরিষদের আহব্বায়ক কমিটির অনুমোদন এবং আনন্দ র‍্যালি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সখীপুর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা কমিটি। গত ২৩ ফেব্রুয়ারি সভাপতি জাফর আলী খান ও সাধারন সম্পাদক সাজিদ খান স্বাক্ষরিত কমিটিতে খন্দকার নজরুল ইসলাম কে আহব্বায়ক এবং মো:সজিব আহমেদ, মো:হাবিবুল্লাহ­্, শিকদার মো:লিটন, শাকিলুর রহমান শাকিল, হিমেল আহমেদ, খঃরকিবুল হাসান বিজয়, কায়সার আহমেদ, সাজেদুল ইসলাম বাবু কে যুগ্ম আহব্বায়ক করে আগামী তিন মাসের জন্য আহব্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। উপজেলা কমিটি গঠনের ব্যাপারে নবগঠিত কমিটির আহব্বায়ক খন্দকার নজরুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সখিপুর প্রত্যেকটি স্কুল-কলেজে, ইউনিয়ন কমিটি গঠন করার মাধ্যমে নেতৃত্ব তৈরি করব এবং জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করব।

’উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর হতে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিবুর রহমান, মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী এম.পি এবং সাংগঠনিক সচিব কে.এম শহিদ উল্ল্যার নেতৃত্বে শেখ রাসেল সহ জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের দাবীতে, শিশু কিশোরদের অধিকার আদায়ে এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে অবদান রেখে চলেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version