সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উন্নয়নচিত্র পরিদর্শনে আসলেন কইকা, ইউনিসেফ, ওয়েব ফাউন্ডেশন ও স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের কর্মকর্তারা। রোববার দিনব্যাপি তারা এ হাসপাতালের নানাদিক পর্যালোচনা ও উন্নয়নের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. বেলায়েত হোসেনের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, কইকার প্রতিনিধি জু মিন জিয়ং, ডা. ওবায়দুর রহমান, ইউনিসেফ’র প্রতিনিধি মিন জুং কিম, ডা. আলমগীর হোসেন, ওমর ফারুক, ওয়েভ ফাইন্ডেশনের প্রতিনিধি অনিরুদ্ধ রায়, ওসমান গণি, স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারুল আক্তারসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
