Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর উপস্বাস্থ্য কেন্দ্র যিনি ফার্মাসিস্ট তিনিই ঝাড়ুদার

এম সাইফুল ইসলাম শাফলু: পৌর শহরে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চলছে মাত্র একজন ফার্মাসিস্ট দিয়ে।ফলে উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাঝে-মধ্যে ওই ফার্মাসিস্টকে ঝাড়ুদারের কাজও করতে হয়। ওই কেন্দ্রে চিকিৎসক, মেডিক্যাল এসিস্টেন্ট ও মিডওয়াইফ থাকার কথা থাকলেও তাঁরা প্রেশনে অন্যত্র কাজ করছেন। রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার নিয়ম না থাকলেও সাইফুল ইসলাম নামের ওই ফার্মাসিস্ট প্রতিদিন অসংখ্য রোগীকে ব্যবস্থাপত্র দিচ্ছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, চিকিসৎক আব্দুল্লাহ আল রতন উপ-স্বাস্থ্যকেন্দ্রে যোগদানের পর থেকেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেশনে চলে যান। মেডিক্যাল এসিস্টেন্ট গুলশান নাহার কনা প্রেশনে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছেন। মিডওয়াইফ নার্স অঞ্জনবালা মন্ডল স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেশনে আছেন। প্রতিদিন উপ-স্বাস্থ্যকেন্দ্রে ৫০-৭০ জন রোগী আসেন।এমএলএসএস মুন্নি বেগমকে নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় ফার্মাসিস্ট সাইফুল আলমকে।

ফার্মাসিস্ট সাইফুল আলম বলেন,প্রতিদিন এতো রোগী আসে যে আমার একার পক্ষে সেবা দেওয়া কঠিন হয়ে যায়। বিশেষ প্রয়োজন হলেও ছুটি নিতে পারিনা। এমএলএসএস ছুটি নিলে অফিস ঝাড়ু দেওয়ার কাজ আমাকেই করতে হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বেলায়েত হোসাইন বলেন,বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবগতি করানো হয়েছে। অন্যরা প্রেশনে থাকায় স্বাস্থকেন্দ্রটিতে সঠিক সেবা দেওয়া সম্ভব হচ্ছেনা।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version