Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা

এম সাইফুল ইসলাম শাফলু: প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি মুজিব কলেজ মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এ সময় প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন খেলা আয়োজক কমিটির আহবায়ক টাইগার নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,  উপজেলা নির্বাহি কর্মকর্তা চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, অধ্যক্ষ রফিক-ই রাসেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন খেলা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ডালিম, টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও মেসাস তিন ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা বিশিষ্ট ব্যাবসায়ী ফজলুর রহমানসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এ খেলায় ধলেশ্বরী একাদশকে ২-৩ গোলে হারিয়ে বুড়িগঙ্গা একাদশ বিজয়ী হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version