মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, সম্পাদক সাজ্জাদ

সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, সম্পাদক সাজ্জাদ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের শাকিল আনোয়ার। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের সাজ্জাদ লতিফ।

এছাড়া সহসভাপতি পদে তাইবুর রহমান ও মতিউর রহমান, যুগ্ম সম্পাদক জুলহাস গায়েন ও জুয়েল রানা, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান রিমন নির্বাচিত হয়েছেন।

এর আগে সাহিত্য ও ক্রিড়া সম্পাদক পদে শরীফুল ইসলাম বাবুল ও দপ্তর সম্পাদক পদে মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, মানবজমিনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular