এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিত লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১ টায় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহের ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, চর্যা গবেষক আলীম মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম প্রমুখ। এ সময় সহস্রাধিক বণিক উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
