Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর সড়ক দুর্ঘটনায় ওয়ালটন কর্মী রাসেলের মৃত্যু 

নাছিরুল ইসলামঃ টাঙ্গাইলের সখীপুরের বাজাইল উত্তর পাড়া গ্রামের শারীফুল ইসলাম রাসেল(৩২) নামের এক যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

রবিবার রাত ১০ টায় কর্মস্থল কালিয়াকৈর হতে তক্তার চালা আসার পথে গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনার পর তাকে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ওয়ালটন কোম্পানিতে কাস্টমার সার্ভিস মেনেজমেন্টের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version