নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী রুবেল আহমেদকে (৩৬) হত্যার বিচার ও মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে সখীপুর প্রেসক্লাবের সামনে রুবেলের সহপাঠীরা, পরিবারবর্গ ও এলাকাবাসী এ কর্মসূচির আয়ােজন করেন । মানববন্ধনে মামলার প্রধান আসামি মােন্তাজ আলীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানাে হয়।
বক্তারা বলেন, গত ৩১ ডিসেম্বর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজিবাড়ি এলাকায় বিরােধপূর্ণ একটি জমিতে ঘর তােলাকে কেন্দ্র করে রুবেলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রুবেলের ছােট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় সখীপুর থানায় হত্যা মামলা করেন। মানববন্ধনে রুবেলের মা রাজিয়া আক্তার, স্ত্রী মর্জিনা আক্তার, রুবেলের সহপাঠী শাহাদত হােসেন, আবদুল করিম প্রমুখ অংশ নেন।
সখীপুর থানার এসআই নাজিম উদ্দিন বলেন, মামলার পরই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
