Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপু‌রে ট্রাক-অটো সংঘর্ষ নিহত ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপু‌রে সড়ক দুর্ঘটনায় রাহাদ উল্লাহ (৪৮) না‌মের এক অ‌টো চালক নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার বি‌কে‌লে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত রাহাদ উল্লাহ ঘাটাইল উপ‌জেলার সাগরদিঘী গ্রা‌মের বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বি‌কে‌লে ট্রাকের স‌ঙ্গে ব্যাটারী চা‌লিত অ‌টোর মুখোমুখি সংঘর্ষ হলে অ‌টো চালক রাহাদ উল্লাহ গুরুতর আহত হ‌ন। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তাঁকে মৃ’ত ঘোষণা ক‌রেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version