Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সমর্পণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আনোয়ার পাশাঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সমর্পণ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলার গাবসারা ইউনিয়নের রামপুরা গ্রামে রবিবার বন্যার্তদের মাঝে এই চাল, ডাল, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
সমর্পণ ফাউন্ডেশনের সভাপতি কামরুজ্জামান জানান, শতাধিক বন্যার্ত লোকদেরকে তারা চাল, ডাল, চিনি, সেমাই ও দুধ সাহায্য হিসেবে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য রুকন খান ,সবুজ আল মামুন, রিপন আহমেদ মন্ডল, শেখ মোঃ আল আমিন, সহ সভাপতি – রুকন মিয়া,যুগ্ন সম্পাদক – আতিক ,সাংগঠনিক সম্পাদক – সুমন,সহ সাংগঠনিক সম্পাদক – হৃদয়,আর্থ সম্পাদক – সাগর সিকদার ।
উল্লেখ্য এই সংগঠনটি বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে তার মধ্যে গত রমজানের ঈদে পথশিশুদের মাঝে জামা বিতরণ করে থাকে এবং বিভিন্ন অসহায় মানুষদের সাহায্য করেন থাকেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version