সরকারি টাকায় কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর স্থগিত করে পরিপত্র জারি করেছে অর্থমন্ত্রণালয়ের, অর্থ বিভাগ বাজেট অনুবিভাগ-১ অধিশাখা।
বুধবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থায় প্রেক্ষাপটে সকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর, স্বায়ত্তশাসিত/ আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাস্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সকল পর্যায়ের কর্মকার্তাদের সকাল প্রকাল বিদেশ ভ্রামণ পুনরাদেশে না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

