Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সরকারী নিদের্শনা অমান্য করায় মির্জাপুরের জামুর্কি স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্ককে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশী দর্শকদের জন্য বিদেশী চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও তথ্য মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত ক্রমানুসারে টিভি চ্যানেল সমুহের সম্প্রচার নিশ্চিতকরনে টাঙ্গাইলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) বিকেলে এনডিসি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রোকনুজ জামান এর নেতৃত্বে জেলার মির্জাপুর উপজেলার জামুর্কি স্যাটেলাইট নেটওয়ার্ক প্রতিষ্ঠানে অভিযান চালায় মোবাইল কোর্ট। অভিযানে সরকারী নিদের্শনা অমান্য করায় জামুর্কি স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্ক কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের এ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালাউদ্দিন আইয়ুবী এবং জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version