নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী সরকার আরিফুজ্জামান ফারুক বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
সোমবার (৮ অক্টোবর) দিনব্যাপী তিনি সখীপুরের কাকড়াজান বহুরিয়া ও যাদবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগণের সাথে কুশল বিনিময় করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আলোচনা এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করে যাচ্ছেন। তিনি এবার (বাসাইল-সখীপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এর আগেও তিনি এই আসনে মনোনয়ন চেয়েছিলেন।

