Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব নির্বাচনে সভাপতি গুলজার সম্পাদক ইসমাইল


ইসমাইল হোসেন
জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে দৈনিক অগ্নিশিখা ও জামালপুর দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার গুলজার হোসেন সভাপতি ও দৈনিক বর্তমান কথা ও নিউজ টু নারায়ণগঞ্জ এর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯ জুন) বিকাল ৪ ঘটিকায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ দ্বি-বার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই ০২/০৯/২০২০ ইং তারিখে গঠিত সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের পূর্বের কমিটির মেয়াদ পুনঃ হওয়া বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির জন্য আহবান করা হয়।

এসময় সকল সদস্যদের সম্মতি ক্রমে সভাপতি মোঃ গুলজার হোসেন, ও সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন’কে আগামী দুই বছরের জন্য পুনরায় নির্বাচিত করা হয়।

এছাড়াও উক্ত সভায় সকলের সিদ্ধান্ত ক্রমে দৈনিক প্রভাতি খবর পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ সুলতান মাহমুদ কে তার পূর্বের সহ-সভাপতি পদে বহাল রাখা হয়।

পরে সকলের সম্মতিতে সভাপতি, সম্পাদক ও সহ-সভাপতির সমন্বয়ে কার্য পরিষদের শূন্য পদগুলো পূরণ করা হয়।

যারা নতুন কার্য পরিষদে স্থান পেয়েছেন তারা হলেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম দৈনিক সরেজমিন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান দৈনিক আলোকিত সকাল, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক দৈনিক এশিয়ার বাণী, আনিছুর রহমান দৈনিক খবর ও সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মাসুদ রানা দৈনিক বাংলাদেশ সমাচার, মাহতাব আনোয়ার দৈনিক নতুন আলো, সিফাত দৈনিক হাতে খড়ি ও ফারুক আহমেদ দৈনিক ঢাকার ডাক প্রমুখ।

দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কার্যকরী সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন সভাপতি গুলজার হোসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version