Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সানি লিওনের পছন্দ ধোনিকে!

পর্নস্টার ও জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনের পছন্দের ক্রিকেটারের নাম মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির মেয়ে জিভাকেও সানি অত্যন্ত পছন্দ করেন। ধোনিকে পছন্দের কারণ, সানির মতে তিনি সবসময় পরিবারের সঙ্গে থাকেন।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটারের বিষয়ে প্রশ্নের জবাবে সানি জানান, আমার প্রিয় ক্রিকেটার ধোনি। আমার মনে হয় ওর মেয়েকেই সবচেয়ে মিষ্টি দেখতে। আমি ওর সঙ্গে মেয়ের ছবি দেখেছি। সেই ছবি খুব সুন্দর। তাই ধোনি আমার সবেচেয়ে পছন্দের ক্রিকেটার, কারণ তিনি ফ্যামিলি ম্যান।

এদিকে এক সাক্ষাত্কারে সানি আরও জানান, আমাকে গাইড করার বেশি লোক ছিল না। আমি যেটা দেখেছি ইন্ডাস্ট্রিতে বহু জায়গায় ইয়েস ম্যাম, বলে যেতে হয়। প্রথমে সবাই বলে দারুণ সুযোগ পেয়েছ। তারপর কাজটা না হলে বলে, আগেই তো বলেছিলাম এটা করো না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version