Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাবেক চেয়ারম্যান শামীমের ওপর হামলা ও অপহরণের সাথে বিএনপির সম্পৃক্ততা নেই: সখীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীমের ওপর হামলা ও অপহরণের ঘটনায় সখীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে জড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি।

শনিবার (১ আগস্ট, ২০২৬) সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ জুলাই সখীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীমের ওপর হামলা ও অপহরণের ঘটনা ঘটে, যা তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে সখীপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এই অপপ্রচারকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে দলটির নেতৃত্ব।

বিজ্ঞপ্তিতে বিএনপি নেতারা আরও জানান, উক্ত ঘটনায় অভিযুক্ত হিসেবে ‘আহম্মদ আলী’ ও ‘আবু হানিফ মিয়া’ নামের যে দুজন ব্যক্তির নাম জড়িয়ে সংবাদ ছড়ানো হচ্ছে, তারা বিএনপি বা এর কোনো অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত নন। এই মিথ্যা তথ্যে সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে দলটি।

একই সাথে, এ ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version