Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাবেক মন্ত্রী এটিএম গিয়াস আর নেই

নিউজ টাঙ্গাইল ডেস্ক: শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ এটিএম গিয়াস উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এটিএম গিয়াস উদ্দিনের ভাতিজা উজ্জ্বল ব্যাপারী জানান, ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তার জানাজার ব্যাপারে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version