নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকদের জমিতে থাকা পাকা ধান কেটে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে গতকাল ২৪ এপ্রিল শুক্রবার অর্ধশতাধিক নেতাকর্মীদেকে নিয়ে সাভার উপজেলার ভাকুর্তা গ্রামের কৃষক জামাল মিয়ার ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ ধর্ম সম্পাদক মনিরুজ্জামান দিপু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন,করোনা পরিস্থিতির কারণে সাভার উপজেলা ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও নানা পেশাজীবীর লোকজনকে সঙ্গে নিয়ে কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।
স্থানীয় কৃষক জামাল মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রলীগ শুধু রাজনীতি করে না এরা সব কাজের কাজী। আজ ছাত্রলীগ যে ভাবে আমার ধান কেটে দিয়েছে এতে এটাই প্রমানিত হয়েছে ছাত্রলীগ মানব সেবা়সহ দেশের উন্নয়ন কাজেও গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। দেশের করোনা ভাইরাসের কারণে পাকা ধান কাটার জন্য অর্থ সংকটে পরিছি। ছাত্রলীগ নেতারা আমার জমির পাকা ধান কেটে দেওয়ায় অনেক উপকার হয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরাও।

