- নিজস্ব প্রতিবেদক: ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত শিবিরের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র একযোগে রাজধানীসহ দেশজুড়ে ঘৃণা ও নরকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরেও বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে শেষ করে। পরে যুবলীগের একাংশের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন তারা।
এরআগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় পৌরসভা চত্বরে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের সভাপতি সরকার বাদল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম প্রমুখ। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
