Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সুখবর দিলেন নেইমার

বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই ইনজুরিতে পড়েন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। তবুও হাল ছাড়েননি তিনি। চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন ঠিকঠাক।

এবার বার্তা দিলেন ফেরার। ইনজুরি কাটিয়ে আজই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার। নিজেকে প্রস্তুত করে ফিরবেন শেষ ষোলোতে।

 

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামার আগে নেইমারকে দেখা গেছে ইনডোরে অনুশীলন করতে। সঙ্গে ছিলেন চিকিৎসকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে নেইমার লিখেন, ‘আমি ফিরছি’।

ভিডিওটিতে দেখা যায়, বল নিয়ে নেইমার দৌড়াচ্ছেন, হেড নিচ্ছেন, লাফ দিচ্ছেন। নিজের দুই পায়ের শক্তি দেখাচ্ছেন অনুশীলনের মাধ্যমে। এই ভিডিও দেখেই ব্রাজিলিয়ান সমর্থকরা সাহস পাচ্ছেন। তবে কি ফিরছেন নেইমার? তা দেখা যাবে নকআউট পর্বের প্রথম ম্যাচেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version