Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সৌদিতে আসার তিনদিন পরেই সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের মেহেদী হাসানের মৃত্যু

ঘাটাইল প্রতিনিধিঃ সৌদি আরবের পাড়ি জমানোর মাত্র তিনদিন পরেই সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তম্ময় (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত ২৪ শে মার্চ স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে পাড়ি জমান মেহেদী হাসান তম্ময়(২৫)। ভাগ্যের নির্মম পরিহাস ২৭শে মার্চ মাত্র তিন দিনের মাথায় তাকে হতে হয়েছে লাশ ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) রাত ১২টায় মদিনার কোম্পানী থেকে বাড়িতে মুঠোফোনে কল করে তাঁর মৃত্যুর খবর জানান। তম্ময় এর মৃত্যুর সংবাদে পরিবারে চলছে শোকের মাতম এবং এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ দেশে বিভিন্ন জনদের কাছ থেকে ধারদেনার বোঝা মাথায় নিয়ে পরিবারের ভাগ্য ও দেশের অর্থনীতি চাকা সচল রাখতে গত ২৪ শে মার্চ স্বপ্ন পূরণের আশায় স্থানীয় সময় বিকাল ৩টার দিকে সৌদি আরবের পবিত্র মদিনা শহরে এসে পৌঁছান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইজালপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে তম্ময় (২৫)।

পবিত্র মদিনা শহর থেকে কাজে যাওয়ার পথে গত ২৭শে এপ্রিল একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তম্ময় এর লাশ সেখানকার আল মিকাত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহতের বাবা আব্দুল আজিজ বলেন, দ্রুততম সময়ে সরকারি খরচে যেন লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এই দাবি জানাই।’

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version