Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জন্ম নিবন্ধনের কাগজ দেয়ার কথা বলে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

News Tangail

নিউজ ডেস্ক:ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রীকে (১৫) জন্ম নিবন্ধনের কাগজ দেয়ার কথা বলে এক বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্র জানা যায়, ভুক্তভোগীর বাবা ঢাকায় পোষাক কারখানায় চাকুরী করায় এবং মা ওমানের প্রবাসী হওয়ায় ফুলপুর পৌর এলাকার চড়পাড়া গ্রামে নানার বাড়িতে থেকে গ্রামাউস মডেল একাডেমীতে ৮ম শ্রেণীতে লেখাপড়া করেন সেই ছাত্রী। গত ২১ নভেম্বর সকালে সেই ছাত্রী তার মামীকে নিয়ে নিজের জন্ম নিবন্ধন ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হকের সাথে দেখা করেন। তখন জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে এহসানুল হক ছাত্রীকে মোটরসাইকেলে উঠতে বলে।

সরল বিশ্বাসে ভুক্তভোগী সেই ছাত্রী মোটরসাইকেলে উঠলে কাউন্সিলর তাকে গোদারিয়া গ্রামের জনৈক সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কাউন্সিলর এহসাসুল হক জন্ম নিবন্ধনের জন্য আসা ছাত্রীটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর ডাকচিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে এহসানুল হক দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে ভূক্তভোগী ছাত্রী বাদী হয়ে পৌর কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। ফুলপুর থানার মামলা নং- ১ (১২)২১। এহসানুল হক উপজেলার চড়পাড়া গ্রামের আঃ হাই এর ছেলে।

এদিকে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version