দাগনভূঞায় মিফতাহুল জান্নাত অপ্রা (৫) নামে প্রাক প্রাথমিক শ্রেণীর এক শিশুকে ধর্ষণের পর ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৫ জুন) উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে এ পাশবিক ঘটনাটি ঘটে।
নিহত ওই শিশু স্থানীয় বক্সআলী ভূঞা বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
শিশুটির ফুপু তোহরা আক্তার বিউটি
জানান,আমাদের বাড়ীর পাশেই বিদ্যালয়।সকালে বিদ্যালযে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এর
পরে অনেক খোজাখুজির পর দুপুরের দিকে বিদ্যায়ল সংলগ্ন কবরস্থানের ঝোপের ভেতর
কে বা কাহারা শিশুটি ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব মাশকুর রহমান,পিপিএম,সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মামুনুর রশীদ মিলন।
দাগনভূঞা থানাার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তদন্ত শেষ না পর্যন্ত এব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
তদন্তে কাজ করছে পুলিশ, র্যাব ও সিআইডি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
