Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে মহিলাদলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা মহিলাদল।

শনিবার সকালে জেলা মহিলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান’র নেতৃত্বে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে স্মৃতিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের প্রতি দোয়া করা হয়। এ সময় জেলা মহিলাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version