Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

স্বামীকে পিস্তলের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ অনলাইন

অনলাই ডেস্ক: নরসিংদীর পলাশে স্বামীকে পিস্তলের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক কমিশনারের ছোট ভাই পাপ্পু খন্দকারের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে পলাশ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত পাপ্পু খন্দকার পলাশ ভাগ্যেরপাড়া গ্রামের আবদুল ছাত্তার খন্দকারের ছেলে ও ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিশনার আলম খন্দকারের ছোট ভাই। থানায় মামলা দায়েরর পর থেকে অভিযুক্ত পলাতক।

পুলিশ ও নির্যাতনের শিকার গৃহবধূর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ওই গৃহবধূর স্বামী অভিযুক্ত পাপ্পু খন্দকারের ব্যক্তিগত গাড়িচালক ছিল। গত কয়েক মাস ধরে বেতন না দেওয়ায় মানবেতর জীবন পার করতে হচ্ছিল স্ত্রীসহ ওই গাড়িচালককে। একপর্যায়ে টাকা চাইতে গেলে গত ২৬ অক্টোবর রাতে টাকা দেওয়ার কথা বলে গাড়িচালক ও তার স্ত্রীকে ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে আনে পাপ্পু। পরে সেখানে স্বামীকে পিস্তলের মুখে জিম্মি করে ব্যক্তিগত গাড়ির ভিতর ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত। পরে পিস্তলের ভয় দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

বিষয়টি প্রাণভয়ে কাউকে জানায়নি ওই দম্পতি। তবু গত ক’দিন ধরে অভিযুক্ত পাপ্পু পুনরায় ওই গৃহবধূকে তার কাছে এনে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিলেন। এক পর্যায়ে বিষয়টি মেনে নিতে না পেরে আজ রবিবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণের অভিযোগে পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামালা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, থানায় ধর্ষণের একটি মামলা হয়েছে। অভিযুক্ত পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদাত পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version