ডেস্ক রিপোর্ট : ল্যাপটপের লক খুলতে টেকনিশিয়ানের কাছে গিয়ে যে এত বড় বি’পদ হবে, সেটি বুঝতেই পারেননি তরুণী। হবু স্বামীকে পাঠানো তার গোপন ছবি হাতিয়ে গাজীপুরের ওই টেকনিশিয়ান দিনের পর দিন তাকে ব্ল্যাকমেইল করতে থাকে।
প্রতারক শাকিল মাহমুদ (২১) অবশ্য শেষ পর্যন্ত বাঁ’চতে পারেনি। বাংলাদেশ সাইবার পু’লিশের জালে তাকে ধ’রা পড়তে হয়েছে। পু’লিশের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, ‘বাংলাদেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে আমরা এমনই একটি অ’ভিযোগ পাই।
ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায় তার হবু বর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউএসএতে যান। সেখানে থাকাকালীন তাদের ভেতর বেশ কিছু গোপন ছবি আদান-প্রদান হয়। ইউএসএ-তে থাকা অবস্থাতেই এক স’ন্ত্রাসী হাম’লায় তার হবু স্বামী নি’হত হয়।’
‘তার বেশ কিছুদিন পর থেকেই ভিকটিমকে একটি বিদেশি নম্বর থেকে বার বার ফোন দিয়ে হ্যাকার ও সাইবার বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বলা হয় তার এবং তার হবু স্বামীর বেশ কিছু গোপনীয় ছবি ও ভিডিও হ্যাকারের হাতে এসেছে এবং এই ছবিগুলো অনলাইন থেকে মুছে দিতে হলে তাকে ইউএস ডলার পাঠাতে হবে।
ডলার না দিলে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে ছ’ড়িয়ে দেয়া হবে।’ ভিকটিমকে সেসব ছবির কিছু স্যাম্পল পাঠায় শাকিল। সেসব ছবি দেখে ভিকটিম বুঝতে পারে সে তার হবু স্বামীর সাথে যেসব ছবি শেয়ার করেছিল এগুলো তারই অংশ। এমনিতেই হবু বরের মৃ’ত্যুতে ভিকটিম খুবই ভেঙে পড়ে; অন্যদিকে হ্যাকারের ঝামেলা।
ওই তরুণী পরে সাইবার পু’লিশের সাথে যোগাযোগ করেন। সিআইডি সাইবার পু’লিশ জানতে পারে, ভিক্টিমের হবু স্বামীর মৃ’ত্যু হলে ইউএসএ পু’লিশ ত’দন্ত শেষ করে নি’হতের ব্যবহৃত ডিভাইস এবং ল্যাপটপ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠায়। যেহেতু ডিভাইসটি লক করা ছিল তাই সেটি ব্যবহার করতে পারছিলেন না পরিবারের লোকজন, ল্যাপটপটি আনলক করতেই একটি দোকানের দ্বারস্থ হন।
তবে ভিকটিমের ধারণা ছিল না এখান থেকে এ ধরনের ঘ’টনা ঘটতে পারে; কেননা যে নম্বর থেকে ভিকটিমকে বিভিন্ন ছবি পাঠানো হচ্ছিল সেটি একটি বিদেশি নম্বর। সাইবার পু’লিশের একটি বিশেষ টিম ওই নম্বরের সূত্র ধরে এই অ’পরাধের সঙ্গে জ’ড়িত শাকিলকে সম্প্রতি গাজীপুর থেকে গ্রে’প্তার করে।
যে রিপেয়ার শপে ডিভাইসটি ঠিক করতে দেয়া হয়েছিল শাকিল সেই দোকানের ম্যানেজার ও দক্ষ টেকনিশিয়ান। তার বি’রুদ্ধে ডিএমপি’র নিউমার্কেট থা’নায় নিয়মিত মাম’লা রুজু করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
