মো: আবু শাহেদ,হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারীতে বজ্রপাতে নুরুল আলম(৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার(৬ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া পাহাড়ে বড়বিল নামক এলাকায় কৃষি কাজ করার সময় ভারী বৃষ্টি ও বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। সে চারিয়া এলাকার কাজীপাড়া হাজী ওমদা মিয়া বাড়ীর মৃত শাহ আলমের পুত্র বলে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ হেলাল উদ্দিন জানান, সকালে বর্ষা মৌসুমে জমিতে কৃষি কাজ করতে যায়। সারাদিন কাজ করে দুপুরে খানা খেয়ে বিশ্রাম করে পুনরায় জমিতে কৃষি কাজ করতে লেগে পড়ে। হঠাৎ বিকাল সাড়ে তিনটা নাগদ মেঘলা আকাশে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে তিনি বজ্রপাতের কবলে পড়ে মারা যায়। তার ২টি কন্যা সন্তান রয়েছে। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়ীতে আত্মীয় স্বজনরা ছুটে আসেন। তার এই হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আকাশ বাতাশ হয়ে উঠেছে ভারী।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
