Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

হাটহাজারী নাঙ্গলমোড়ায় আইসোলেশন সেন্টার স্থাপন

মো: আবু শাহেদ চট্টগ্রাম থেকে:করোনা ভাইরাস কোভিট ১৯ মোকাবেলায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া সচেতন নাগরিক ও ওই এলাকার প্রবাসীদের সহযোগিতায় হালদা নদীর তীরে নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে স্থাপন করা হলো অস্থায়ী আইসোলেশন সেন্টার।

নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলতাফ হোসেন জানান, গত ২০ শে জুন (শনিবার) নাঙ্গলমোড়া সচেতন নাগরিকের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার নতুন ভবন হলরুমে আইসোলেশন সেন্টার উদ্ভোদন করা হয়।

এমন মহান উদ্যোগটি জানা মাত্রই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমতিয়াজ হোসাইন উক্ত আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন।

ডাঃ ইমতিয়াজ হোসাইন বলেন, নাঙ্গলমোড়াবাসীর এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানায়।করোনার ভয়াবহ পরিস্থিতে উপজেলার গাঁও গ্রামে নাঙ্গলমোড়াবাসী অন্তত কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবে।এবং এই রকম আইসোলেশন সেন্টার যেন প্রতিটি গ্রামে গ্রামে করতে পারে এইটাই কামনা করি।সত্যি এই মহৎ উদ্যোগের জন্য আমি অত্যান্ত আনন্দিত হয়েছি।

ডাঃ ইমতিয়াজ আরো বলেন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেকোনো সময় উক্ত আইসোলেশন সেন্টারকে সহয়তা করে যাবে।

নাঙ্গলমোড়া সচেতন নাগরিকরা বলেন, আমাদের এলাকার তরুণ, যুবক, বৃদ্ধ সকলের সার্বিক সহযোগিতায় এই গাঁও গ্রামে হালদা নদীর তীরে মাদ্রাসার হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়। আমাদের এই মহৎ উদ্যোগে নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান এর কোন ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। এই করোনা কালে তিনি এলাকায় কোন প্রকার সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version