Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

হার্ভার্ড ইন্টারন্যাশনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের সাধারন জ্ঞান প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ হার্ভার্ড স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শনিবার বিকেল ৪ টায় হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এইচ এম হাবিবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলিফ ষ্টীল মিলস্ লি: এর পরিচালক নুর-এ-আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর পরিচালক ও কালিহাতী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আবু নাসের। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলেঙ্গা বৃজ মাদকাসক্তি পরামর্শ ও চিকিৎসা কেন্দ্রের পরিচালক খন্দকার মজিবুর রহমান তপন প্রমূখ। সাধারন জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে উক্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version