Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

১২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

News Tangail

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব । রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

সোমবার (১৫ নভেম্বর ) দুপুরে র‌্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী রোজী আক্তার (৩৫) এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার আনন্দপুর এলাকার কাজী শাহ আলমের স্ত্রী হাসি আক্তার খুশী (২৭) ।

তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় গাঁজা কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version