নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সখীপুর কচুয়া হাইস্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে মানবিক হাসপাতাল। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নিউজ টাংগাইল।
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ রানা নিউজ টাংগাইল কে বলেন, বর্তমান মর্ডান টেকনোলজির এই যুগে অধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা অত্যাধুনিক মেডিকেল টেকনোলজি ব্যবহার করছি। যাতে সখীপুরের সাধারণ মানুষকে আর দূরে গিয়ে বেশী অর্থ খরচ করতে না হয়। আমরা পর্যায়ক্রমে সখীপুরের প্রত্যেক ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবো। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে স্বাস্থ্য সেবায় আপনাদের পাশে থাকবে মানবিক হাসপাতাল। ফ্রি মেডিকেল সিরিয়ালের জন্য ফোন করুন।01711-487232. 01711-667249
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
