Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

২০১ গম্বুজ মসজিদে পর্যটকদের নিরাপত্তায় মতবিনিময়

মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপারপুর: আইন শৃঙ্খলার উন্নয়ন ও আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিদের সাথে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন , গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল গনি মাষ্টার, অধ্যাপক মোঃ ইদ্রিস আলী , মোঃ আঃ সাত্তার।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাষ্টের সদস্য মোঃ আঃ হান্নান, আঃ মান্নান , আঃ করিম , মোঃ হুমায়ন কবির ,  সাবেক মেম্বার মোঃ বাহাজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তুলা প্রমুখ ।
এসময় গ্রামবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়, কোন পর্যটক ভোগান্তির শিকার হবে না বলেও জানানো হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version