Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

২০ টাকা দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ!

News Tangail

পঞ্চগড় সদর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শিশুটির বাবা-মা (রশিদুল ইসলাম ও তরিনা খাতুন) জানান, প্রথম শ্রেণীর শিক্ষার্থী রুমি বাড়ির পাশে খেলছিল। এ সময় একই এলাকার অটোভ্যান চালক আব্দুল আজিদ (৪৫) বাসায় কেউ না থাকায় শিশুটিকে ডেকে নেয়। শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে হাতে ২০ টাকার নোট ধরিয়ে দেয়। এক মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির বাবা-মা আরও জানান, ব্যাথা ও রক্ত বের হওয়ায় শিশুটি চিৎকার করলে আজিদ ভ্যান নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। শিশুটি অস্বাভাবিক অবস্থায় বাড়িতে গেলে আজিদ তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে সে জানায়। পরে শিশুটিকে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমীর হোসেন, ডা. মনসুর আলম চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করেন। শিশুটি বর্তমানে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডা. আমীর হোসেন জানান, শিশুটি ধর্ষিত হয়েছে কি না তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না, তবে শিশুটি নিম্নাঙ্গে আঘাত পেয়েছে এ কারণে রক্তপাত হচ্ছে।

পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। অভিভাবকের সাথে কথা বলি। মামলা প্রক্রিয়াধীন। আসামিকে ধরার চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version