Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

২১ অাগস্ট গ্রেনেড হামলার রায় হওয়ায় ভূঞাপুর-গোপালপুর অা.লীগের অানন্দ মিছিল

News Tangail

নিজস্ব প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও তার দুই ভাই মাওলানা তাজউদ্দিন এবং রাতুল বাবুসহ ২০জনের ফাঁসির রায় হওয়ায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) অাওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার (ঠান্ডু)’র উদ্যোগে অানন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।

বুধবার দুপুরে গোপালপুর উপজেলার নলিন বাজার থেকে আনন্দ মিছিল বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নলিন বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু), হেমনগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান রওশন খান আয়ুব, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version