Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তা ২৪ ঘণ্টাই খোলা থাকা প্রয়োজন। ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এমন কিছু বলে থাকে তা আলোচনা করেই সুরাহা করতে হবে।

এর আগে গত ২২ আগস্ট প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোন প্রতিষ্ঠান কখন খোলা থাকবে তা জানানো হয়। তাতে সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version