Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

৬-৮ ঘণ্টা লোডশেডিংয়ে কারণ জানালেন প্রকৌশলী

ছবি: প্রতীকি।

তিনি বলেছেন, দেশে গ্যাসের চরম সংকট থাকায় বিদ্যুৎ উৎপাদন কয়েক দিন থেকে কম হচ্ছে। যে কারণে সারা দেশে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত হয়। গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত লোডশেডিং অব্যাহত থাকবে।

গত চার দিন যাবত মৌলভীবাজারের জুড়ীর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর প্রায় ১২ হাজার গ্রাহককে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

এক দিকে প্রচণ্ড গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় স্থানীয় চাল কলগুলোতে ধান ভাঙানো যাচ্ছে না বিধায় বাজারে চালের দামের ওপর প্রভাব পড়ছে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version